ওয়েবডেস্ক, 2 আগস্ট, কলকাতা : ক্রমেই ঘোরালো হচ্ছে করোনা সংক্রমণ । লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমিত রোগীর সংখ্যা । মৃতের সংখ্যাও বাড়ছে দিন দিন।

গত ২৪ ঘণ্টায় রাজ্যের স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী করোনায় মৃত ৪৯ জন। ফলে মোট মৃতের সংখ্যা ১৬৭৮।

একদিনে নতুন করে আক্রান্তের সংখ্যা ২৭৩৯ জন। মোট আক্রান্ত ৭৫৫১৬।

তবে আশা যোগাচ্ছে সুস্থতার হার । একদিনে সুস্থ হয়েছেন ২২১৩ জন। সুস্থতার হার ৬৯.৮৩%।

বর্তমানে অ্যাক্টিভ রোগীর সংখ্যা ২১১০৮ জন।