ওয়েব ডেস্ক; ২৭ জানুয়ারি: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অফিসার অ্যাসোসিয়েশন (বেঙ্গল সার্কেল) এর ৩১ তম বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা হয়ে গেল।
এবারে প্রায় ৫০০ জন সদস্য তাদের পরিবার নিয়ে এই বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন। বর্ধমান , শিলিগুড়ি , সুন্দরবন থেকেও তাদের সদস্যরা এসেছিলেন।
এই বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতায় শুভ উদ্বোধন করেন এসবিআইওএ ( বেঙ্গল সার্কেল) – এর সাধারণ সম্পাদক শুভজ্যোতি চট্টোপাধ্যায় ও সভাপতি আসিতাভ কুন্ডু।
ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে ছিল ১০০ মিটার রান, ২০০ মিটার হাঁটা প্রতিযোগিতা ,শটপাট, মিউজিকাল চেয়ার ,যেমন খুশি সাজো ইত্যাদি । অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সার্কেল ডেভেলপমেন্ট অফিসার( স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া) দীনেশ গৌরধন বার্মা এবং অলক দাস প্রাক্তন অধিনায়ক ভারতীয় ফুটবল দল, অমিত দাস প্রাক্তন ফুটবল প্লেয়ার ভারতীয় দল, সঞ্জয় দাস প্রাক্তন হকি প্লেয়ার ভারতীয় হকি দল দল , উপস্থিত ছিলেন অ্যাটলেটিক কোচেস ট্রেনিং এসোসিয়েশনের সদস্যগণ।
