ওয়েব ডেস্ক; কলকাতা, ৭ ফেব্রুয়ারি : কলকাতায় এয়ারটেল চৌত্রিশটি নতুন ও অত্যাধুনিক স্টোর খুলেছে। নতুন স্টোরগুলি চন্দননগর, বারাসাত, ব্যারাকপুর, সল্টলেক শহর, রাজারহাট, কসবা, ডানলপ, যাদবপুর, বাগুইহাটি, কল্যাণী, টালিগঞ্জ, বালিগঞ্জ, হাওড়া, পার্কস্ট্রিট, দমদম, বাটানগর, গিরিশ পার্ক, বেহালা, বি টি রোড, ডানকুনি ও আরও বিভিন্ন জায়গায় খোলা হয়েছে।

ভারতী এয়ারটেলের পশ্চিমবঙ্গের সিইও, অয়ন সরকার জানান, “এয়ারটেলে গ্রাহকদের গভীর অনুরক্তিকেই আমরা চলার পথের পাথেয় করেছি। আমাদের এই বৃহৎ পরিসরের বিক্রয় কেন্দ্র সম্প্রসারণের মাধ্যমে পশ্চিমবঙ্গে গ্রাহকদের সকল চাহিদা পূরণের একমাত্র জায়গা হিসাবে তৈরি করা এই পাড়ার দোকানে মোবাইল, ব্রডব্যান্ড, ডিটিএইচের মত সব ধরণের পরিষেবা পাওয়া যাবে। পশ্চিমবঙ্গ আমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ বাজার হয়েই থাকবে এবং এই বাজারে আমরা ভবিষ্যতেও বিনিয়োগ করে যাব।”