সৌম্যদীপ বেরা; শুভাবরি ওয়েবডেস্ক ,১১ অগস্ট : –
‘ফোর্থ ডাইমেনশন ভিস্যুয়াল এফেক্টস প্রাইভেট লিমিটেড’ টলিউড ফিল্ম ইণ্ডাস্ট্রীর বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে টালিগঞ্জে ‘ফোর ডিভিএফএক্স অ্যাকাডেমী’ – এর শুভ উদ্বোধন করলো।
থ্রীডি ও ভিএফএক্স-এর উপর ডিপ্লোমা কোর্স এর ক্লাস হবে ।
“এতদিন প্রশিক্ষিত ব্যক্তিদেরকেও বিশেষ প্রশিক্ষণ দিয়ে কাজের উপযোগী করে নিতে হচ্ছিল, আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান চালু হওয়ার ফলে হাতে কলমে প্রশিক্ষিত উপযুক্ত কর্মী বা শিল্পী পাওয়া সহজসাধ্য হবে ” বলে জানিয়েছেন সংস্থার কর্ণধার রজত দলুই ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিত্র পরিচালক তথা অভিনেতা অরিন্দম শীল , পরিচালক রাজ চক্রবর্তী সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি।