ডিজিটাল; ২৭ জুন: “ফেডারেশন অফ ট্রেডার্স অর্গানাইজেশনস অফ ওয়েষ্ট বেঙ্গল” অন্তর্ভুক্ত, “সাউথ সুবার্বান ডিস্ট্রিক্ট কমিটি”র ৪৪ তম বাৎসরিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো হল।
বর্তমানে অনলাইন মাধ্যমে কেনাকাটার ফলে আর্থিক ক্ষতির মুখে পড়ছেন ক্ষুদ্র ও মাঝারী ব্যবসায়ীরা। এছাড়া নিজেদের ব্যবসা টিকিয়ে রাখতে কিছুটা পরিমান নাভিশ্বাস উঠছে ব্যবসায়ীদের। প্রতিনিয়ত আইনী জটিলতার মধ্যে দিয়ে ব্যবসায়ীদের চলছে হচ্ছে। এমতবস্থায় তাদের পাশে দাঁড়িয়ে সবরকম সাহায্যের আশ্বাস দিল ফেডারেশন অফ ট্রেডার্স অর্গানাইজেশনস অফ ওয়েষ্ট বেঙ্গল ।

এদিনের বাৎসরিক সাধারণ সভার জেলা কমিটির অন্তর্ভুক্ত সকল সমিতির প্রতিনিধিগণ এই সাধারণ সভায় অংশগ্রহণ করে। অনুষ্ঠানে আগত সকল প্রতিনিধিগণ নিজেদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এদিন বিগত দিনে সংগঠনের প্রয়াত সদস্য এবং অন্যান্য সকলের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে, শহীদ বেদীতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে মূল অনুষ্ঠানের সূচনা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেডারেশন অফ ট্রেডার্স অর্গানাইজেশনস অফ ওয়েষ্ট বেঙ্গল’র সাধারণ সম্পাদক তারকনাথ ত্রিবেদী। এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের জনসংযোগ আধিকারিক, গণেশচন্দ্র পাল,সাউথ সুবার্বান ডিস্ট্রিক্ট কমিটির প্রাক্তন কার্য্যনির্বাহী সভাপতি অরুন সেনগুপ্ত, জেলা সভাপতি, মনোরঞ্জন সাহা, মনোরঞ্জন সাহা, সম্পাদক নৃপেন্দ্র কুমার সাহা সহ অন্যান্যরা।

এদিনের সাধারণ সভায় কোষাধ্যক্ষ সঞ্জয় ব্যানার্জী, আয় ও ব্যয় হিসাব পেশ করেন। এদিনের সাধারণ সভায় উপস্থিত প্রধান অতিথি এবং সম্মানীয় অতিথিগনেরা একে একে তাঁদের মূল্যবান সাংগঠনিক বক্তব্য রাখেন। জেলা সংগঠন অন্তর্ভুক্ত সমিতির প্রতিনিধিগনেরাও তাঁদের বক্তব্য রাখেন এবং আগত সকল সমিতির সভাপতি / সম্পাদকদের হাতে, বাৎসরিক সাধারণ সভার স্মৃতি হিসেবে, মোমেন্ট তুলে দেওয়া হয়। এরপরে আগামী তিনটি বছরের জন্য অডিটর নিয়োগ করা হয় । এদিনের মঞ্চ থেকে আন্দোনে নামার হুঁশিয়ারি দেন উপস্থিত প্রতিনিধিগণ।