বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা এখন প্রায় দোরগোড়ায়। করোনা মহামারীর জেরে গত বছরের পুজোর কিছুটা হলেও রং ছিল ফিকে। প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে বেড়ানোর যে প্রচলিত ঢং ছিল তাতে বাধ সেধেছিল হাইকোর্টের নির্দেশিকা। এবারেও গতবছরের নির্দেশিকা বহাল থাকছে। কিন্তু শুধু প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে বেড়ানোই নয় তার সাথে পুজো প্রেমী মানুষের অন্যতম আনন্দের জায়গা হল ভুরিভোজ। বাঙালির অন্যতম ভুরিভোজের জায়গা 6 বালিগঞ্জ প্লেস । এবার থেকে 6 বালিগঞ্জ প্লেস এর নতুন আউটলেট শুরু হলো কলকাতার অন্যতম প্রাণকেন্দ্র রবীন্দ্রসদন চৌরঙ্গীতে । তাদের এই আউটলেট চতুর্থ তম।
তাদের অন্যান্য আউটলেট থেকে এটি একটু আলাদা। ভেতরের সমস্ত কারুকার্য থেকে শুরু করে বসার জায়গা সহ বিভিন্ন জিনিসের রয়েছে আধুনিকতার একটি ছোঁয়া। সংস্থার দাবি বাঙালি সংস্কৃতি এবং তার সাথে আধুনিকতা এই দুটো মিশিয়েই নতুন আউটলেট শুরু করা হয়েছে।
এই আউটলেটে অন্যান্য আউটলেট এর মত নিয়ে যেমন থাকছে ভেটকি , ইলিশ , রুই তার সাথে মাটান এবং চিকেন ডাকবাংলো। দেবী চৌধুরানী ,অপু দুর্গা, নটী বিনোদিনী এই সমস্ত বিভিন্ন চরিত্রের নাম নিয়ে থাকছে পানীয়। সুদূর নবদ্বীপ থেকে আসা ক্ষীর দই থাকছে তাদের অন্যতম মেনুর মধ্যে।


২০০৩ সালে প্রথম যাত্রা শুরু করেছিল 6 বালিগঞ্জ প্লেস এখন ধীরে ধীরে তাদের আউটলেটের সংখ্যা বাড়ছে। কর্তৃপক্ষের কথায় সাধারণ মানুষের পক্ষ থেকে একটি অভিযোগ আসছিল যে যে সমস্ত খাদ্য রসিক মানুষ হাওড়া থেকে আসছেন তাদের 6 বালিগঞ্জ প্লেসের বাকি আউটলেটগুলোতে পৌঁছাতে খুবই সমস্যা সম্মুখীন হয়েছিলেন তাই রবীন্দ্র সদন চৌরঙ্গীতে এই ধরনের আউটলেট খোলার ফলে হাওড়া থেকে আসা সমস্ত মানুষেরই এখানে নিজেদের বাঙালিয়ানার খাবারের সন্ধান পাবেন ।
চৌরঙ্গীর এই নতুন আউটলেট একটি প্রাইভেট কেবিন রয়েছে যেখানে আপনি আপনার পরিবার নিয়ে নির্ঝঞ্ঝাটে নিজেদের খাওয়া-দাওয়া সারতে পারবেন যা অন্য কোন আউটলেটে নেই।