২০২১ বিধানসভা নির্বাচনে প্রত্যেকটি বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে তা নিয়ে স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন।
আগামী ২৭ শে মার্চ নির্বাচন হতে চলেছে ত্রিশটি বিধানসভা কেন্দ্রে। নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে প্রথম দফার নির্বাচনের ক্ষেত্রে মোট কেন্দ্রীয় বাহিনী ব্যবহার হতে চলেছে ৭৩০ কোম্পানি, যার মধ্যে ভোটের কাজে ব্যবহার হবে ৬৫৯ কোম্পানি বাহিনী। বাকি ৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বিভিন্ন কাজে ব্যবহার করা হবে।
সূত্র মারফত জানা গেছে বুথের বাইরে ১০০ মিটার অঞ্চলে শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনী থাকবেন। প্রতিটি বুথে ভোটারদের লাইন দেখাশোনার জন্য একজন করে লাঠিধারী রাজ্য পুলিশ থাকবে। ওই ১০০ মিটার গন্ডির ভিডিওগ্রাফি করা হবে কমিশনের পক্ষ থেকে। কমিশন সূত্রে আরো জানা গেছে তৃতীয় দফার নির্বাচনের পর আসাম থেকে আরো কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসতে চলেছে।
