বাড়ি থেকে ভোট কেন্দ্র যাতায়াত করতে পারবেন উবেরের মাধ্যমে
আপনি যদি ৮০ বছরের উর্ধ্বে অথবা শারীরিকভাবে প্রতিবন্ধী ভোটার হন তাহলে ভোট কেন্দ্রে যেতে সাহায্যের হাত বাড়িয়ে দিলো উবের। সম্পূর্ণ প্রক্রিয়াটির নেপথ্যে রাজ্য মুখ্য নির্বাচন আধিকারিক এর দপ্তর।
অত্যাধুনিক উদ্যোগ নিল রাজ্য মুখ্য নির্বাচনী দপ্তর। প্রথম থেকেই তাদের স্লোগান ছিল কোন ভোটার যাতে বাদ না পড়ে না। সেই লক্ষ্যেই তারা হাত মেলালো উবেরের সাথে।
দু কিলোমিটার পর্যন্ত কোন বুথে ভোট দিতে গেলে ২০০ টাকা পর্যন্ত ছাড় মিলবে ভোটারদের। যদি কোন সময়ে ২০০ টাকার বেশি বিল হয় সে ক্ষেত্রে বাকি টাকা দিতে হবে ভোটারকে। ফেরার সময়ও ঠিক একই রকম ভাবে কার্যকর হবে এই পদ্ধতি। তবে অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক সঞ্জয় বসু জানান কোনো ভোটার এর বাড়ির ঠিকানা থেকে তার বুথ সাধারণত ২ কিলোমিটারের মধ্যেই হয়ে থাকে তাই এক্ষেত্রে ২০০ টাকার বেশি হওয়ার কথা নয়। অতএব ৮০ বছরের উর্ধ্বে কিংবা শারীরিকভাবে সক্ষম ভোটারদের বুথের গিয়ে ভোট দেওয়ার জন্য কিংবা বাড়ি ফিরে আসার জন্য কোন টাকা লাগবে না।
মুখ্য নির্বাচনী দপ্তর থেকে জানানো হয় প্রথমে উবের মোবাইল অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে ফোনে। তারপর ইলেকশন কমিশনের টোল ফ্রি নম্বর ১৯৫০ বা জেলা নির্বাচনী আধিকারিক এর দপ্তরে ফোন করে ভোটারের যাবতীয় ইনফরমেশন দিয়ে প্রোমো কোড পাওয়া যাবে। তারপর অ্যাপ্লিকেশনের ওয়ালেটে গিয়ে প্রমো কোড অ্যাড করতে হবে। তারপর পোলিং বুথ এর ঠিকানা দিয়ে গাড়ি বুক করতে হবে।
আগের পঞ্চম এবং ষষ্ঠ দফায় নির্বাচনী দপ্তর থেকে এই ধরনের প্রয়াস নেওয়া হয়েছিল। সে ক্ষেত্রে কিছু মানুষ এই ব্যবস্থার মাধ্যমে ভোট দানের জন্য গিয়েছিলেন। আগামী সপ্তম এবং অষ্টম দফার ভোট যথাক্রমে দক্ষিণ কলকাতা এবং উত্তর কলকাতায় রয়েছে অতএব সেখানে এই প্রয়াসের সফলতা মিলবে বলেই ধারণা কমিশনের। যেহেতু দুটি দফায় কলকাতার মধ্যে এবং এই কলকাতাতেই উবের স্বাচ্ছন্দ ভাবেই বেশিরভাগ মানুষ ব্যবহার করেন।
সপ্তম দফায় এই পরিষেবা পাওয়া যাবে: কলকাতা পোর্ট, ভবানীপুর, রাজবিহারী, বালিগঞ্জ, বিধানসভায়।
অষ্টম দফায় এই পরিষেবা মিলবে: চৌরঙ্গী, এন্টালী, বেলেঘাটা, জোড়া সাঁকো, শ্যামপুকুর, মানিকতলা, কাশিপুর বেলগাছিয়া বিধানসভায়।
এই পরিষেবাটি পাওয়া যাবে ভোটের দিন সকাল ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত।
