কন্সটেবল আনন্দ ওরাওঁ-কে তাঁর সাহসী কর্মকান্ডের জন্য ২০২২ সালে সাহসিকতা পুরস্কার দেওয়া হবে। উত্তর ২৪ পরগনার এসবি ফ্রন্টিয়ারে গোবরধা পোস্টে ‘জি’ কয়ে কর্মরত ১৫৩ নম্বর ব্যাটেলিয়ানের ওরাওঁ ২০১৯-এর ২০শে অক্টোবর একদল বাংলাদেশী গরু পাচারকারীকে চ্যালেঞ্জ জানান। সেই সময় পাচারকারীরা ওরাওঁ-কে আহত করে। তা সত্ত্বেও সাহসী এই কন্সটেবল পাচারকারীদের বিরুদ্ধে অভিযানে বিরত হননি। পরে, তল্লাশি অভিযান চালিয়ে ৮৩ হাজার ৬৯০ টাকার ১০টি গরু, দুটি লাঠি, একটি দা বাজেয়াপ্ত করা হয় এবং একজন বাংলাদেশী গরু পাচারকারীকে আটক করা হয়।