শুভাবরি ওয়েব ডেস্ক, ২৬ জানুয়ারি, কলকাতা: দ. কলকাতা কংগ্রেসের পক্ষ থেকে যদুবাবুর বাজারের সামনে এক বিক্ষোভ সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক অসিত মিত্র, কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায়, প্রদীপ প্রসাদ প্রমুখ। দিল্লিতে অমর জওয়ান জ্যোতি সরিয়ে নেওয়া ও দিল্লির কুচকাওয়াজে বাংলার নেতাজির ট্যাবলো বাদ দেওয়ার তীব্র সমালোচনা করেন বক্তারা। তারা অভিযোগ করেন, ইতিহাসকে কেন্দ্রীয় সরকার বিকৃত করার চেষ্টা করছেন।