শুভাবরি ওয়েব ডেস্ক, ২৭ জানুয়ারি, কলকাতা:
টালা ব্রিজের মেরামতির জন্য তিন বছর আগে উচ্ছেদ হওয়া বস্তিবাসীদের সংগঠন ‘বস্তিবাসী শ্রমজীবী অধিকার পক্ষ কমিটি’ পূনর্বাসনের দাবিতে পথে নামে।
এই আন্দোলনের নেতা সৌম চ্যাটার্জি নেতৃত্বে বস্তিবাসী নারী-পুরুষ পি কে মুখার্জী লেন থেকে বিভিন্ন রাস্তায় ঘুরে আবার সেই স্থানে এসে ধরনায় বসে। সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয় যে দীর্ঘ সময় ধরে মেরামতির জন্য উচ্ছেদ হওয়া বস্তিবাসীদের কোন পুনর্বাসনের ব্যবস্থা করা হয় নি। তারা অবিলম্বে পুনর্বাসনের দাবি করেন।
এদিন আন্দোলনকে কেন্দ্র করে প্রশাসনিক তৎপরতা ছিল চোখে পড়ার মতো।
