আগামীকাল ২ ফেব্রুয়ারি থেকে সপ্তাহের সাত দিনের মেট্রো চলাচলের সময় বাড়তে চলেছে। মেট্রোরেলের তরফে জানানো হয়েছে সোম থেকে শুক্র সারা দিনে মোট মেট্রো চলবে ২৭৬ টি, শনিবার চলবে ২৩০ টি, এবং রবিবার চলবে ১২০ টি।
দিনের প্রথম মেট্রো উভয় দিক থেকে ছাড়বে সকাল ৭ টায়। রবিবার প্রথম মেট্রো সকাল ১০ টায়।
দিনের শেষ ট্রেন দক্ষিনেশ্বর থেকে কবি সুভাষ রাত ৯:১৮ তে। দমদম থেকে কবি সুভাষ এবং কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত দিনের শেষ ট্রেন ছাড়বে রাত ৯:৩০ মিনিটে।
এছাড়া ১ ফেব্রুয়ারি থেকে মেট্রো তে চালু হয়েছে টোকেন সিস্টেম।
