শুভাবরি ওয়েব ডেস্ক, ৩ ফেব্রুয়ারি, কলকাতা:
দীর্ঘ সময় ধরে মাস মাহিনা না পাওয়ায় অবশেষে আজ কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে ধর্নায় বসেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে কর্মরত প্রায় জনা তিরিশ ঠিকা কর্মী। দুপুর ১২টা থেকে ৩টে অবধি ধর্নায় বসার পর তারা চলে যান। তাদের দাবি, আগামী সোমবার তারা আবার ধর্নায় বসবেন।
ঠিকা কর্মী নিয়োগ নিয়ে এমন সমষ্যা নতুন নয়। তবে এক্ষেত্রে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঠিকা সংস্থার সাথে আলোচনায় যাবেন কিনা সেটা পরে জানা যাবে।
