ডিজিটাল ডেস্ক; ১২ ফেব্রুয়ারি: ভারত সরকারের দক্ষতা উন্নয়ন ও শিল্পোদ্যোগ মন্ত্রকের অধীন স্কিল ইন্ডিয়া মিশন-এর মাধ্যমে প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা এবং ক্রাফ্টস্ম্যান ট্রেনিংসের মতো প্রযুক্তিগত প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এর উদ্দেশ্য প্রতিযোগিতার বাজারে টিকে থাকা, বিশেষত বিদেশে তৈরি জিনিসপত্রের সঙ্গে পাল্লা দেওয়া। তবে এই মন্ত্রকের অধীনে এখনো পর্যন্ত প্রযুক্তিগত প্রশিক্ষণ কেন্দ্র নামে কোন কেন্দ্র ছিল না।

প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনার অধীনে সেক্টর স্কিল কাউন্সিল দ্বারা ডিজাইন করা প্রযুক্তি চালিত পাঠক্রম সহ বিভিন্ন জাতীয় দক্ষতা ফ্রেমওয়ার্ক তৈরির ক্ষেত্রে নানান কেন্দ্রের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এই প্রকল্পের অধীনে ডিজিটাল প্রযুক্তি বিষয়ে আলোকপাত করা হয়েছে। এর পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ইন্টারনেট অফ থিংস এর মত দক্ষতাগুলি কাজে লাগানোর ব্যবস্থা করা হয়েছে।

ক্রাফ্টসমান ট্রেনিং স্কিম এর আওতায় রাজ্যভিত্তিক ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট বা আইটিআই গড়ে তোলা হয়েছে। এর সংখ্যা সারা দেশে মোট ১৪ হাজার ৭১১।

সম্প্রতি রাজ্যসভায় এক লিখিত প্রশ্নের জবাবে কেন্দ্রীয় দক্ষতা উন্নয়ন ও শিল্পোদ্যোগ প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর এই তথ্য জানিয়েছেন।