ডিজিটাল ডেস্ক; ১৩ ফেব্রুয়ারি : দক্ষিণবঙ্গ সীমান্তের, ৮৪ ব্যাটালিয়নের জওয়ানরা তথ্যের ভিত্তিতে , ১৫ টি সোনার বিস্কুট সহ একজন ভারতীয় চোরাচালানকারীকে গ্রেপ্তার করেছে। সোনার বিস্কুটের মোট ওজন ১৭৪৯.১৮ গ্রাম। ভারতের বাজারে বাজেয়াপ্ত সোনার বিস্কুটের দাম ৯০,০৩,০২৯/- টাকা।

গত ১২ ফেব্রুয়ারি ৮৪ ব্যাটালিয়নের সীমা চৌকি খাঞ্জিপুর তথ্য পায় যে চোরাকারবারীরা কানাইকুলি বাস স্টপে যাওয়ার জন্য একটি বাসে বসে রওয়ানা হয়েছে। সীমান্ত চৌকি খাঞ্জিপুরের জওয়ানরা কানাইকুলি বাসস্টপের কাছে একটি আম্বুশ স্থাপন করে। বাসটি কানাইকুলি বাস স্টপে এলে বিএসএফ সদস্যরা বাস থামিয়ে পাচারকারীকে ধরে ফেলে। পাচারকারীকে তল্লাশি করে তার কাছ থেকে ১৫টি সোনার বিস্কুট উদ্ধার হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত চোরাকারবারীর পরিচয়, হানিফ মন্ডল (৩৬ ), পিতা-জুলমত মন্ডল, গ্রাম-টেনপুর মসজিদ পাড়া, থানা-মারুটিয়া বলে জানা গেছে। চোরাকারবারী জানায়, সে এই সোনার বিস্কুট হাশিদ শেখ ও মনন মণ্ডলের কাছ থেকে নিয়েছিল। এরপর সে গুলো সুরজিত হালদার কে, (ধর্মতলা নিউ মার্কেট) দেওয়ার কথা ছিল ।

জব্দকৃত সোনার বিস্কুট ও গ্রেফতারকৃত চোরাকারবারীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কাস্টম অফিস তেহট্টায় হস্তান্তর করা হয়েছে।

জনসংযোগ আধিকারিক, সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার তার জওয়ানদের উত্সাহিত করে বলেন যে আমাদের জওয়ানরা এই অঞ্চলে চোরাচালান পুরোপুরি বন্ধ করতে প্রতিশ্রুতিবদ্ধ। শুধুমাত্র জওয়ানদের সতর্কতা এবং বোঝাপড়ার কারণেই এলাকায় চোরাচালান বন্ধ করা সম্ভব হয়েছে। তিনি স্পষ্ট বলেছেন, তার এলাকা থেকে কোনো ধরনের চোরাচালান হতে দেবেন না।