ডিজিটাল ডেস্ক; ১৯ ফেব্রুয়ারি: কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রক বুধবার এক বিজ্ঞপ্তি জারির মাধ্যমে ১৯৮৯-এর কেন্দ্রীয় মোটর গাড়ি আইনের ১৮৩ নম্বর ধারার সংশোধন করে সংশোধিত ধারায় মোটর সাইকেল সওয়ার ৪ বছরের কম বয়সী শিশুদের জন্য সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে। মোটর গাড়ি আইনের ১২৯ নম্বর ধারার আওতায় কেন্দ্রীয় সরকার মোটর সাইকেল সওয়ার ৪ বছরের কম বয়সী শিশুদের জন্য প্রয়োজনীয় সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিতে পারে। এছাড়াও, মোটর গাড়ি আইনে সুরক্ষা বিধি মেনে চলার পাশাপাশি, হেলমেট ব্যবহারের কথা উল্লেখ রয়েছে। একইভাবে, এ ধরনের মোটর সাইকেলের গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার রাখার কথাও বলা হয়েছে।

কেন্দ্রীয় মোটর গাড়ি (দ্বিতীয় সংশোধন) আইন, ২০২০ প্রকাশিত হওয়ার পর থেকে এক বছরের মধ্যে উক্ত সুরক্ষামূলক ব্যবস্থাগুলি কার্যকর হবে।