ডিজিটাল ডেস্ক; ২৩ ফেব্রুয়ারি: দেশের স্বাধানতীর ৭৫ বছর উপলক্ষ্যে ‘আজাদী কা অমৃত মহোৎসব’ কর্মসূচি উদযাপিত হচ্ছে জেলা জুড়ে। এরই অঙ্গ হিসেবে নেহেরু যুব কেন্দ্র মুর্শিদাবাদের উদ্যোগে সম্প্রতি বহরমপুর ব্যারাক স্কোয়ারের ময়দানে ফিট ইন্ডিয়া দৌড়ের আয়োজন করা হয়। এতে দেড়শো জন যুবক-যুবতী অংশগ্রহণ করেন। ছিলো সুসজ্জিত ট্যাবলো।

জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এই ফিট ইন্ডিয়া ফ্রিডম রান ২.০ –এর বিষয়ে নেহেরু যুব কেন্দ্রের জেলা যুব সংযোজক দীনবন্ধু সাহা জানান, স্বাধীনতার ৭৫ বছর উদযাপন উপলক্ষ্যে সারা দেশে এই আজাদী কা অমৃত মহোৎসব উদযাপন করা হচ্ছে। তারই অঙ্গ হিসেবে এই দৌড়ের আয়োজন করা হয়েছে। যুব সম্প্রদায়কে শারীরিক ও মানসিকভাবে সুস্থ-সবল ও রোগ মুক্ত করে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। মুর্শিদাবাদ জেলার ৭৫টি গ্রামে ৭৫টি ক্লাবের মাধ্যমে এই কর্মসূচি রূপায়িত হবে বলেও তিনি জানান।