ডিজিটাল ডেস্ক; ২৩ ফেব্রুয়ারি: দক্ষিণ বেঙ্গল ফ্রন্টিয়ারের অধীন সীমা চৌকি বয়রাঘাট, ৭৮ ব্যাটালিয়নের কর্মীরা গত ২০ ফেব্রুয়ারি মুর্শিদাবাদ জেলায়, আন্তর্জাতিক সীমান্তে ২৩ গ্রাম মাদকদ্রব্য (হেরোইন) সহ ১ জন ভারতীয় চোরাকারবারীকে গ্রেপ্তার করতে সফল হয়েছে।

জোরালো তথ্যের ভিত্তিতে সীমা চৌকি বয়রাঘাট এলাকার গেটে মোতায়েন সীমান্তরক্ষীরা তল্লাশিকালে ২৩ গ্রাম মাদকদ্রব্যসহ ১ ভারতীয় চোরাকারবারীকে আটক করেছে। গ্রেফতারকৃত চোরাকারবারী হল- জামাল শেখ, পিতা- নজরুল ইসলাম, জেলা- মুর্শিদাবাদ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভারতীয় চোরাকারবারি জানায় যে বাইকের সিট কেটে তাতে লুকিয়ে সে এই মাদক পদার্থ পার করত । এই কাজের জন্য সে ৫০০/- ভারতীয় টাকা পেয়েছিল। ওই মাদক পদার্থ সৈয়দপুর বাজার থেকে বয়রাঘাট সীমান্ত চৌকি পার হয়ে পিরোজপুর গ্রামের ইঞ্জিল বিশ্বাসের কাছে হস্তান্তর করার কথা ছিল।

পাবলিক রিলেশন অফিসার, সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার জানান, গ্রেফতারকৃত ভারতীয় পাচারকারীকে পরবর্তী আইনি ব্যবস্থার জন্য রঘুনাথগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এর সাথে, বিএসএফ দ্বারা একটি এফআইআরও দায়ের করা হয়েছে, যাতে বিষয়টি গভীরভাবে তদন্ত করা যায় এবং চোরাকারবারিদের দমন করা যায়।