শুভাবরি ওয়েব ডেস্ক, ২৫ ফেব্রুয়ারি, কলকাতা :
নগর কলকাতার ইতিহাসের পরতে পরতে আন্দোলন আর আত্মবলিদান। কেউ বলে কল্লোলিনী কলকাতা, কেউ বলে মিছিল নগরী কলকাতা। আবার কেউ বলে, শহিদ বেদির শহর কলকাতা।
তাই এবার TV নাইন বাংলা’র নতুন নিউজ সিরিজ ‘শহিদ বেদির শহরে’। ব্রিটিশ বিরোধী লাগাতার সংগ্রাম থেকে শুরু হয়েছিল আনাচ-কানাচে স্লোগানে ‘শহিদের রক্ত, হবে নাকো ব্যর্থ’– কিন্তু স্মরণ-রক্ষণাবেক্ষণে কি আদৌ শহিদের যথাযথ মর্যাদা-সম্মান বজায় রয়েছে? নাকি শহিদ-স্মৃতি, আত্মবলিদান স্মরণে এখন সময়ের মরচে? … শুধুই অবেহেলা-অযত্ন?
শহিদ বেদি তৈরির প্রেক্ষাপট ও কাহিনির খোঁজে TV9 বাংলায় ২৭ ফেব্রুয়ারি, রবিবার রাত ১০টায় দেখানো হবে নতুন নিউজ সিরিজ ‘শহিদ বেদির শহরে’।TV9 বাংলার সঙ্গী লেখক-সাহিত্যিক সুপ্রিয় চৌধুরী। অনুষ্ঠানে তাঁরই মুখে নকশাল আন্দোলনের ‘স্মৃতি-বিস্মৃতির শহিদ বেদি’। প্রতিভাবান ক্রিকেটার, আগুনে ঝাঁপ দেওয়া তরুণ কাজল বন্দ্যোপাধ্যায় বা বিধু সরকার, প্রতীপ ঘোষের জীবন-কাহিনিও।
সব মিলিয়ে শহিদ বেদির সন্ধান করতে গিয়ে ছাত্রযুবার স্পর্ধা, আত্মত্যাগের কোলাজ ক্যামেরাবন্দি করেছে TV9 বাংলা। আর পর্দায় মিশে গিয়েছে কবিতার লাইন, সাক্ষাৎকার, শহর পরিক্রমায় নাগরিক প্রতিবাদের সংক্ষিপ্ত ইতিহাসের ঝলক।
