ডিজিটাল ডেস্ক; ২৭ ফেব্রুয়ারি: ভারত ও ওমানের মধ্যে ইস্টার্ন ব্রিজ-VI মহড়া যোধপুর বিমন ঘাঁটিতে গত ২১ থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত আয়োজিত হয়। ওমানের রয়্যাল এয়ার ফোর্স এই মহড়ায় ভারতীয় বিমান বাহিনীর সঙ্গে অংশ নেয়। দুই দেশের বিমান বাহিনীর অভিযান পরিচালনাগত দক্ষতা বড়ানোর পাশাপাশি দুপক্ষের মধ্যে একে অপরের সেরা পদ্ধতিগুলি বিনিময় করা হয়।

দুই দেশের সেনাবাহিনীর উচ্চপদস্থ আধিকারিকরা যোধপুর বিমান ঘাঁটিতে মহড়া চলার সময় উপস্থিত হয়েছিলেন। আধিকারিকরা পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিভিন্ন দিক নিয়েও আলোচনা করেন। এই মহড়া ভারতীয় বিমান বাহিনী এবং ওমানের রয়্যাল এয়ার ফোর্সের মধ্যে পারস্পরিক কলাকৌশল বিনিময়ের সুযোগ করে দিয়েছে। উভয় দেশের বিমান বাহিনীর মধ্যে এই মহড়া অভিজ্ঞতা ও অভিযান পরিচালনাগত জ্ঞান আদান-প্রদানের পাশাপাশি সাংস্কৃতিক আচার অনুষ্ঠান বিনিময়ের পথ আরও প্রশস্ত করেছে।