ডিজিটাল ডেস্ক; ২৮ ফেব্রুয়ারি: দক্ষিণ বঙ্গ ফ্রন্টিয়ার সীমান্ত এলাকায়, গত ২৭ ফেব্রুয়ারি ৮ ব্যাটালিয়ন ঝাড়পারার জওয়ানরা, বিশ্বস্ত সূত্রের ভিত্তিতে কাজ করে ৭০টি প্যাক্লিট্যাক্সেল
(Paclitaxel) ইনজেকশন বাজেয়াপ্ত করে যার মোট মূল্য ৫.৫ লক্ষ টাকা। যা ভারত থেকে বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল চোরাকারবারীরা। তবে বিএসএফ জওয়ানদের দেখে ঘন অন্ধকারের সুযোগ নিয়ে পাচারকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়। আটককৃত পণ্য শুল্ক বিভাগ মাজদিয়াতে হস্তান্তর করা হয়েছে।

দক্ষিণবঙ্গ সীমান্তের জনসংযোগ অধিকর্তা বলেন যে ভারত-বাংলাদেশ সীমান্তে চোরাচালান ঠেকাতে সীমান্ত নিরাপত্তা বাহিনী কঠোর ব্যবস্থা নিচ্ছে। যার কারণে এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতরা চরম বিপাকে পড়ছে। তিনি আরও বলেন, চোরাকারবারিরা বিএসএফের হাতে ক্রমাগত ধরা পড়ছে, যাদের আইন অনুযায়ী শাস্তি দেওয়া হচ্ছে।