মা ঠাকুমারা বলে থাকেন সকাল বেলায় তুলসী পাতা খেতে তাহলে পেট ভালো থাকবে । তুলসীর গুণাগুণ সম্পর্কে আমরা অনেকেই জানি।
তুলসী ত্বকের জন্য বিশেষ উপকারী । তুলসী চর্মরোগ, সোরিয়াসিস, কুষ্ঠের মত বিভিন্ন ত্বকের সমস্যা থেকে সুরাহা দেয় ।
তুলসী ছত্রাক, জীবাণু নাশ। ঘায়ের ওপর এটি অ্যান্টিসেপটিকের কাজ করে।
তুলসীর পাতার পেস্ট ত্বকের ওপর লাগালে সেটি পোকার কামড় থেকে হওয়া সমস্যা থেকে রেহাই দেয়। তুলসীতে বলিরেখা রোখা যায় , ত্বককে আরও জিবন্ত করে তোলে।
তুলসীর পাতা রক্তকে বিশুদ্ধ রাখতে সাহায্য করে । এতে রয়েছে এন্টি ব্যাকটেরিয়াল ও এন্টি ফাঙ্গাল উপাদান।
প্রতিদিন তুলসী পাতা খেলে শ্বেতী রোগের মত সমস্যা থাকে না। তুলসী পাতা এক্সিমার মত রোগও নিরাময় করে । নানা রকমের বৈজ্ঞানিক পরীক্ষায় প্রমাণিত হয়েছে যে তুলসী পাতায় থাকা এন্টি অক্সিডেন্ট এক্সিমার বিরুদ্ধে অসাধারণ ভাবে লড়াই করে । তবে ত্বকে তুলসী পাতা লাগানোর আগে ডাক্তারের পরামর্শ নিতে ভুলবেন না।
