ডিজিটাল; ১১ মার্চ : ন্যাশনাল ওয়েলফেয়ার টিম এবং কে ওয়ান কিকবক্সিং হাতে হাত মিলিয়ে জাতীয় ভাবে বক্সিং চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত করতে চলেছে আগামী ৯ এবং ১০ এপ্রিল । Open NWT Championship K1 kick Boxing & pro Boxing । দুদিন ধরে হওয়া এই চ্যাম্পিয়নশিপ কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র অনুষ্ঠিত হবে বলে প্রাথমিক ভাবে ঠিক হয়েছে । এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান ন্যাশনাল ওয়েলফেয়ার টিমের জাতীয় সভাপতি মিলন কুমার মাজি।
তাদের এই প্রয়াস এই বছর প্রথম। তিনি আরো বলেন দেশের প্রায় ২১ টি রাজ্য থেকে প্রায় ১০০ জনের বেশি প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। তবে প্রতিযোগীর সংখ্যা আরো বাড়তে পারে বলে আশা প্রকাশ করেন মিলন বাবু। বিজয়ীদের জন্য থাকছে নগদ পুরস্কার। মোট চারটি ক্যাটেগরির ক্ষেত্রে প্রতি ক্যাটেগরিতে ১০ জন করে পাবেন নগদ পুরস্কার । আগামী দিনে রাজ্যের প্রতিটি জেলায় আমরা বক্সিং অ্যাকাডেমি তৈরি করবো।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন K1 কিক বক্সিং এর সভাপতি রবি জনসন, সাধারণ সম্পাদক রাজেশ বেঞ্জামির মূর্মুর, ভাইস প্রেসিডেন্ট অভিষেক গুপ্তা প্রমুখ।

সভাপতি মিলন কুমার মাজি জানান, ‘ বর্তমানে খেলাধুলার প্রতি অনেকের আগ্রহ কমে যাচ্ছে আমরা বিভিন্ন জায়গায় বিনামূল্যে ক্যাম্প করছি এবং সেখান থেকে কিভাবে ভালো ভালো খেলোয়াড় বেরিয়ে আসতে পারে সেই বিষয়টিও দেখছি। ন্যাশনাল ওয়েলফেয়ার টিম সারা বছর ধরেই ক্রীড়া ক্ষেত্রে প্রতিভা তুলে আনা যায় তার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে’।
ক্রীড়া ক্ষেত্রে যদি কোনো সংস্থা – ক্লাব যদি তাদের সাথে যুক্ত হয়ে কাজ করতে পারেন বলেও জানান তারা। আগামীদনে প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করাই তাদের অন্যতম লক্ষ্য একথা স্পষ্ট তাদের কথায়।
এই চ্যাম্পিয়নশিপ থেকে বিজয়ীরা যাতে বিশ্ব দরবারে ভারতকে আগামী দিনে প্রতিনিধিত্ব করতে পারেন সেই বিষয়টিও আমরা দেখছি জানান মিলন বাবু।