ডিজিটাল; ১১ মার্চ: গত ৯ই মার্চ দক্ষিণবঙ্গ সীমান্তের সীমা চৌকি এমএস পুর, ৭০ বাহিনী, সেক্টর মালদার সতর্ক জওয়ানরা প্রায় ৭,৮৭,০০০ টাকা মূল্যের ৭৩টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে।
তথ্যের ভিত্তিতে, সীমা চৌকি এমএস পুর, ৭০ বাহিনীর বিএসএফ পার্টি মিলিক সুলতান পুর গ্রামের সাধারণ এলাকায় অ্যাম্বুশ স্থাপন করে, সেই সময় অ্যাম্বুশ পার্টি ভারতীয় সীমানার দিকে কিছু লোকের গতিবিধি লক্ষ্য করে । চোরাকারবারিরা আন্তর্জাতিক সীমান্তের দিকে যাচ্ছিল । অ্যাম্বুশ পার্টি পাচারকারীদের চ্যালেঞ্জ জানায় ।পাচারকারীরা বিএসএফ জওয়ানদের দেখে পালিয়ে যায়। জওয়ানেরা অঞ্চলটি চিরুনি তল্লাশি করলে একটি ব্যাগ পাওয়া যায়, যার মধ্যে থেকে ৭৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
পাওয়া মোবাইলগুলো পরবর্তী আইনানুগ ব্যবস্থা জন্য কালিয়াচক থানায় হস্তান্তর করা হয়েছে।
জনসংযোগ কর্মকর্তা, ৭০ বাহিনীর জওয়ানদের কৃতিত্বের জন্য খুশি প্রকাশ করেছেন যাহাতে ৭.৮৭ লাখ লক্ষ্য টাকা মূল্যের ৭৩টি মোবাইল ফোন জব্দ হয়েছে এবং চোরাচালান নিষিদ্ধ করা হয়েছে। তিনি বলেছেন যে , কর্তব্যরত জওয়ানদের সতর্কতার কারণেই এটা সম্ভব হয়েছে।
