ডিজিটাল; ১৬ মার্চ: শুক্রবার দোলের দিন কিছুটা কম চলবে মেট্রো। কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ তরফ থেকে জানানো হয়েছে শুক্রবার অর্থাৎ ১৮ মার্চ উত্তর – দক্ষিণ করিডোরে আপ এবং ডাউন ট্রেন মিলিয়ে মোট ৫৮ টি মেট্রো চলবে। ইস্ট – ওয়েস্ট মোট চলবে ২০ টি মেট্রো।
ঐদিন দোল থাকার জন্য উত্তর-দক্ষিণ রুটে উভয় দিক থেকে মেট্রো পরিষেবা শুরু হবে দুপুর ২:৩০ নাগাদ। এবং দিনের শেষ মেট্রো পাওয়া যাবে: দক্ষিনেশ্বর থেকে কবি সুভাষ রাত ৯:১৮, দমদম থেকে কবি সুভাষ এবং কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর রাত ৯:৩০।
অন্যদিকে শুক্রবার ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা সল্টলেক সেক্টর ফাইভ থেকে ফুলবাগান উভয় দিকে প্রথম দুপুর ৩ টে । এবং দিনের শেষ ট্রেন উভয়দিকে থেকে ছাড়বে সন্ধ্যে ৭:৩০ নাগাদ।
মেট্রোর তরফ থেকে আরও জানানো হয়েছে পরের দিন অর্থাৎ শনিবার ১৯ মার্চ হোলি উপলক্ষে নর্থ-সাউথ এ দিকে সারাদিনে আপ ও ডাউন মিলিয়ে মোট মেট্রো চলবে ২০৮ টি।
শনিবার দিনের প্রথম পরিষেবা পাওয়া যাবে সকাল ৭ টায়। দিনের শেষ মেট্রো পাওয়া যাবে: দক্ষিনেশ্বর থেকে কবি সুভাষ রাত ৯:১৮, দমদম থেকে কবি সুভাষ এবং কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর রাত ৯:৩০।
