ডিজিটাল; ১৮ মার্চ: ১৯৭২ সাল, প্রতিষ্টা পেয়েছিল চুঁচুড়ার ইয়ুথ অ্যাথলেটিক ট্রেনিং সেন্টার । অনেক বাধা পেরিয়ে পূর্ণ করলো ৫০ বছর। প্রায় ৬ হাজার প্রশিক্ষিত ক্রীড়াবিদ তৈরি করেছে এই প্রতিষ্ঠান। জেলা, রাজ্য, জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে সাফল্য আসে এই প্রতিষ্ঠান হাত ধরে।
তৈরি হচ্ছে স্পোর্টস লাইব্রেরী। দূরদূরান্ত ছাত্রদের জন্য গড়ে উঠছে ছাত্রাবাস।
এই বছর ইয়ুথ অ্যাথলেটিক ট্রেনিং সেন্টারের ৫০ তম বর্ষে আগামী ১৫ এপ্রিল বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে তারা ।
চন্দননগর এবং চুঁচুড়া শহর জুড়ে মশাল দৌড়, বৃক্ষরোপণ, রক্তদান শিবির, বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা- এছাড়া শিশু ক্রীড়া প্রতিযোগিতা স্পোর্টস লাইব্রেরির উদ্বোধন, বাংলার ক্রীড়াব্যক্তিত্বদের সম্বর্ধনা জ্ঞাপন ইত্যাদি।
সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন সংস্থার সম্পাদক এবং আন্তর্জাতিক প্রশিক্ষক প্রদীপ ব্যানার্জি।
তিনি আরো জানান ৬ বছর বয়স থেকেই এইখানে ছাত্র-ছাত্রীদের অ্যাথলিট ট্রেনিং দেওয়া শুরু হয় বিগত দিনে বহু ছাত্র-ছাত্রী দেশের নাম সহ রাজ্যের নাম উজ্জ্বল করেছে আগামী দিনেও বহু ছাত্র-ছাত্রী এখান থেকে নাম করবেন।
তার কথায় আমাদের এই সংস্থার সদস্যরা বিভিন্ন জায়গায় ঘুরে প্রতিভাবান খেলোয়াড়দের বেছে নিয়ে আসেন এবং তাদেরকে আমরা যথেষ্ট সম্ভব প্রশিক্ষিত করার চেষ্টা করি।