ডিজিটাল; ১৯ মার্চ: বিশ্ব অপ্টমেট্রি দিবস উপলক্ষে কলকাতা মেট্রো রেল তাদের যাত্রীদের জন্য বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির আয়োজন করতে চলেছে আগামী ২৩ মার্চ বুধবার।
মেট্রোরেলের তরফ থেকে জানানো হয়েছে পৈলান কলেজ অফ ম্যানেজমেন্ট এবং টেকনোলজি র সাথে যৌথ উদ্যোগে কলকাতা মেট্রোরেল এই চক্ষু পরীক্ষা শিবির এর আয়োজন করেছে।
ঐদিন কবি সুভাষ, মহানায়ক উত্তম কুমার , রবীন্দ্র সদন এবং পার্ক স্টিট স্টেশনে এই চক্ষু পরীক্ষা শিবির হবে।
মেট্রোরেলের তরফ থেকে আরও জানানো হয়েছে চক্ষু পরীক্ষা শিবির এর দিন সকাল ১১ টা থেকে দুপুর ১টা পর্যন্ত যারা রেজিস্ট্রেশন করবেন তাদের মধ্যে প্রথম ২০০জনকে আগামী ৩০ শে মার্চ পৈলান কলেজ অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজির তরফ থেকে বিনামূল্যে চশমা প্রদান করা হবে।
Breaking
City
Current Issue
Health
India
Kolkata
Kolkata Metro
Lifestyle
News
People
Public Interest
বিনামূল্যে চক্ষু পরীক্ষা; মেট্রো রেলের উদ্দ্যোগে
