ডিজিটাল; ২০ মার্চ: উত্তর চব্বিশ পরগনার সীমান্ত এলাকায় অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করার সময় মা ছেলে ও আরেক বাংলাদেশিকে আটক করেছে সীমান্তরক্ষী বাহিনী।
গত ১৮ মার্চ অ্যাডহক ৭ ব্যাটালিয়ন বর্ডার ফাঁড়ি জিতপুর ও রনঘাটের জওয়ানরা নির্ভরযোগ্য সংবাদের ভিত্তিতে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার সময় মোট তিনজনকে আটক করে। আশমা বেগম (৪২) ও তার পাঁচ বছরের ছেলে ইসলাম কাজী সীমান্ত ফাঁড়ি রনঘাটের হাতে ধরা পড়ে, যারা খুলনা জেলার সবুজবাগ গ্রামের বাসিন্দা। অন্য সীমান্ত চৌকি জিতপুর থেকে ধরা পড়ে কুমলিয়া জেলার দক্ষিণ বাগমারা গ্রামের বাসিন্দা কামরুজ্জামান (২৫)।
জিজ্ঞাসাবাদে আশমা বেগম জানায়, প্রায় ২০ বছর আগে সে ভারতে এসে বেঙ্গালুরুর বেগুরে গৃহপরিচারিকার কাজ করত, সেই সময় সে কলকাতার বাসিন্দা সালমান কাজী নামে এক যুবককে বিয়ে করে। সে আরও জানায়, মায়ের সঙ্গে দেখা করতে সে বাংলাদেশে ফিরে যাচ্ছিল। কামরোজমান জানায় যে সে কাজের সন্ধানে ভারতের দিল্লি শহরে যাচ্ছিল যেখানে তার কাকাতো ভাই আগে থেকেই থাকে।
মানবতা ও সদিচ্ছার ইঙ্গিত হিসেবে গ্রেফতারকৃতদের বর্ডার গার্ড বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়েছে।
অ্যাডহক ০৭ ব্যাটালিয়ন এর কমান্ডিং অফিসার ওম প্রকাশ শর্মা জানিয়েছেন যে সীমান্ত নিরাপত্তা বাহিনী ভারত-বাংলাদেশ সীমান্তে অবৈধ গতিবিধি রোধ করতে কঠোর ব্যবস্থা নিচ্ছে। এছাড়াও আটক বাংলাদেশি নাগরিকদের অপরাধের গুরুত্ব বিবেচনার পর উভয় দেশের সীমান্ত নিরাপত্তা বাহিনীর পারস্পরিক সহযোগিতা ও সদিচ্ছার কারণে কয়েকজনকে বর্ডার গার্ড বাংলাদেশের কাছে হস্তান্তর করা হচ্ছে।
