ডিজিটাল; ৩১ মার্চ: ২০১৬-১৭ অর্থবর্ষে সমীক্ষা থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী দেশে ১৯ কোটি ২৪ লক্ষ ৩৯ হাজার ৫৮৮ হেক্টর জমিতে কৃষিকাজ হয়েছে। এরমধ্যে ৭৬.৫৩ শতাংশ জমি অর্থাৎ ১৪ কোটি ৭২ লক্ষ ৮৩ হাজার ৮৫৬ হেক্টর জমিতে একাধিক রাসায়নিক সার ব্যবহার করা হয়েছে। সরকার পরম্পরাগত কৃষি বিকাশ যোজনা (পিকেভিওয়াই) এবং মিশন অর্গ্যানিক ভ্যালু চেন ডেভেলপমেন্ট ফর নর্থ ইস্টার্ন রিজিয়নের (এমওভিসিডিএনইআর) আওতায় ২০১৫-১৬ অর্থবর্ষ থেকে জৈব পদ্ধতিতে কৃষিকাজে উৎসাহ দিচ্ছে। এক্ষেত্রে জৈব সার ব্যবহার করে চাষাবাদ করা হয়। পিকেভিওয়াই-এর আওতায় জৈব সার ব্যবহার করে কৃষিকাজে উৎসাহদানের জন্য হেক্টর পিছু ৩১ হাজার টাকা অর্থ সাহায্য দেওয়া হয়। এমওভিসিডিএনইআর-এর আওতায় এই সাহায্যের পরিমাণ হেক্টর পিছু ৩২ হাজার টাকা।
সয়েল হেল্থ ম্যানেজমেন্ট প্রকল্পে জৈব সার উৎপাদনকারী কেন্দ্র গড়ে তোলার জন্য ১ কোটি ৬০ লক্ষ টাকা অর্থ সাহায্য দেওয়া হয়। এক্ষেত্রে ওই সার সংস্থাকে ৫০ হাজার লিটার পিছু ২০০ মেট্রিক টন সার উৎপাদন করতে হবে। দেশে এ পর্যন্ত এ ধরণের ১৫টি কেন্দ্র গড়ে উঠেছে।
রাজ্যসভায় সম্প্রতি এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন সার ও রসায়ন প্রতিমন্ত্রী ভগবান্থ খুবা।
