ডিজিটাল; ৭ এপ্রিল: ৭ই এপ্রিল বৃহস্পতিবার, মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা বিধানসভার ১নম্বর ব্লকের চরবিনপাড়া মাঠপাড়া এলাকায় পদ্মা ভাঙনের পরিদর্শন করছেন, ভগবানগোলা বিধানসভার বিধায়ক ইদ্রিস আলী। উল্লেখ্য এই এলাকায় পদ্মা ভাঙনের সমস্যা বহু দিনের । জানা গেছে চরবিনপাড়া মাঠপাড়া এলাকায় পদ্মা ভাঙনের প্রতিরোধের কাজ অর্থাৎ বাঁধ নির্মাণের কাজ শুরু হবে খুব তাড়াতাড়ি। স্হানীয় সমস্যা নিয়েও আলোচনা করেছেন বিধায়ক ইদ্রিস আলী।
ইদ্রিস আলী আরো জানান, এলাকাবাসীর চাহিদা অনুযায়ী ভাঙ্গন প্রতিরোধের যে দাবী সেই সমস্যার সমাধান করার জন্য, বিধানসভায় দাবী রাখবো। তিনি আরও বলেন, কেন্দ্রীয় সরকার ভাঙনের জন্য রাজ্য সরকারকে পাওনা টাকা দিচ্ছে না ।রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে এই ভাঙ্গন প্রতিরোধের টাকা বরাদ্দ করে। আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাঙলার উন্নয়নের জন্য সকলের সাথে থাকেন এবং পাশে থাকেন। এই ভাঙ্গন প্রতিরোধের প্রতিনিধি দলে বিধায়ক ইদ্রিস আলী ছাড়াও উপস্থিত ছিলেন সেখ মিনারুল (হনুমন্তনগর পঞ্চায়েতের প্রধান),সেখ ইব্রাহিম ওরফে মহাবীর ,সেখ রিপন সরকার,সেখ ইসমাইল প্রমুখ।
