ডিজিটাল; ৭ এপ্রিল: মেট্রো রেলওয়ে ৭ এপ্রিল কলকাতার তপন সিনহা মেমোরিয়াল হাসপাতালে বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করেছে। এ উপলক্ষে এ হাসপাতালে স্বাস্থ্য সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ডাঃ অমিতাভ দত্ত, প্রিন্সিপাল চিফ মেডিকেল অফিসার, মেট্রো রেলওয়ে, কলকাতা এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।
এই বছরের থিম আওয়ার প্ল্যানেট আওয়ার হেলথের উপর একটি উপস্থাপনা প্রদান করেন ডাঃ চৈতালী পাত্র, বিভাগীয় মেডিকেল অফিসার।
প্রায় ৪০ জন উপকারভোগী উপস্থিত ছিলেন এবং প্রোগ্রাম থেকে উপকৃত হন।
