ডিজিটাল:  কমবেশি সবার ঘরেই পেঁয়াজ সব সময় থাকে। অনেকের প্রতিদিনের খাবারের তালিকায় পেঁয়াজ থাকে। পেঁয়াজ বিভিন্ন ভাবে খাওয়া যেতে পারে। সে আপনি কাঁচা খান বা রান্না করে। সাধারণ বাঙালির রান্নাঘরে এর নিয়মিত ব্যবহার চলে। সে পান্তা ভাতে কাঁচা পেঁয়াজ হোক কিংবা পেঁয়াজ কুচো দিয়ে মুসুর ডাল ফোঁড়ন। এর বাইরেও নানাভাবে পেঁয়াজ ব্যবহার করতে পারেন :

যদি আপনি ইটালিয়ান স্যালাড খেতে পছন্দ করেন তাহলে তাতে পেঁয়াজ ব্যবহার করতে পারেন। টম্যাটো এবং মোজিরেলা চিজের সঙ্গে পেঁয়াজ মিশিয়ে স্যালাড তৈরি করে খেতে পারেন।
পেঁয়াজ ছোটো ছোটো টুকরো করে কেটে পাস্তা বা স্যুপে দিতে পারেন। তাতে পাস্তা ও স্যুপ খেতে আরও সুস্বাদু হবে।
সামান্য জিরে এবং পেঁয়াজ কুচি দিয়ে ভাত কড়াইতে নেড়ে খেতে পারেন। সাধারণ ভাতই তখন আরও সুস্বাদু হয়ে উঠবে।
যে কোনও তরকারি বা ডাল তৈরির সময় কড়াইতে পেঁয়াজ ফোঁড়ন দিতে তার স্বাদই বদলে যায়।
অনেকে টম্যাটো এবং পেঁয়াজের কারিও খুব পছন্দ করেন।
তথ্য: Stylecraze