ডিজিটাল; ১৩ এপ্রিল: এখন থেকে একসাথে দুটি ডিগ্রি করার সুযোগ পাবে ছাত্রছাত্রীরা। মঙ্গলবার ইউজিসি তরফ থেকে জানানো হয়েছে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা দুটি কোর্সে একসঙ্গে ভর্তি হতে পারবেন। ইউজিসির চেয়ারম্যান জগদিশ কুমার জানান, দুটি কোর্স এর ক্ষেত্রে একটি অনলাইন ক্লাস এবং একটি রেগুলার, দুটি রেগুলার, অথবা দুটি অনলাইন ক্লাস করতে পারবেন।
এর ফলে ডিগ্রী কোর্স করার সাথে সাথে ছাত্রছাত্রীরা অন্য একটি বিষয়ে সার্টিফিকেট, ডিপ্লোমা কোর্সও করতে পারবেন।
এই নিয়ে নির্দেশিকা ইউজিসির ওয়েবসাইটে জারি হবে বলে জানা গেছে।
