ডিজিটাল: মানুষের মধ্যে সবচেয়ে পরিচিত যে রোগটি দেখা যায় তা হল মাথা যন্ত্রণা। তা বিভিন্ন কারণের জন্য হতে পারে। তবে মাথা যন্ত্রণা হলে কি করবেন আর কি করবেন না সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে।
তাহলে জেনে নেই কি করা উচিত আর কি নয়।
কি কি খাওয়া উচিত?
মাথা ব্যাথার সমস্যায় দিনে সঠিক পরিমাণে জল পান করা উচিত। কারণ, মাথা ব্যথা কমাতে সহায়তা করবে। সঠিক পরিমাণ জল পানের জন্য শরীরের রক্ত চলাচল ঠিক থাকে, যা মাথাব্যথাকে কমাতে সাহায্য করে।
খাদ্যতালিকায় পাতাযুক্ত শাকসবজি খাবার রাখুন। ভিটামিন বি সমৃদ্ধ হওয়ায় মাথাব্যথার জন্য উপকারী। শরীরে পর্যাপ্ত ভিটামিন এর ঘাটতি হলেই মাথা ব্যথা হয়।
খাদ্যতালিকায় যে কোনো ধরনের বাদাম রাখার চেষ্টা করুন। বাদাম ম্যাগনেসিয়াম সমৃদ্ধ হওয়ায় এটি শরীরের ম্যাগনেসিয়ামের ঘাটতি পূরণ করে। যা মাইগ্রেনের সমস্যা থেকে রেহাই দেয় ।
মাথা ব্যথা হলে দৈনিক দুকাপ কফি খেতে পারেন। কফির মধ্যে থাকা ক্যাফিন এবং অন্যান্য বৈশিষ্ট্যগুলি মাথা ব্যথাকমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে । তবে খুব বেশি কফি না খাওয়াই ভালো।
মাথা ব্যথা যদি খুব বেশি হয় তাহলে তরলজাতীয় খাবার খাওয়ার চেষ্টা করুন। কেননা শক্ত খাবার খেতে গেলে চিবোতে গিয়ে মাথার যন্ত্রনা আরো বাড়তে পারে।
কী কী খাবেন না?
সবার প্রথম খাদ্য তালিকা থেকে অ্যালকোহল কে বাদ দিতে হবে। কারণ ওখানে থাকা উপাদানগুলি মাথাব্যথাকে আরো বাড়িয়ে দেয়।
মাথাব্যথার দিনগুলোতে খাদ্যতালিকায় পনির না রাখাই ভালো।
মাথা ব্যাথার সময় চকলেট জাতীয় খাবার এড়িয়ে চলুন। কারণ এর মধ্যে থাকা উপাদান গুলি মাইগ্রেনকে আরো চাঙ্গা করে তোলে, যার ফলে মাথার যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে।
