ডিজিটাল; ১৪ই এপ্রিল:
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে ২০১৪ সালে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে ২১শে জুনকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। সারা বিশ্বে এই দিনটি পালন ভারতের জন্য অত্যন্ত গর্বের। যোগ আমাদের সংস্কৃতি ও আধ্যত্মিক ঐতিহ্যের অবিচ্ছেদ্য অঙ্গ। প্রতি বছর ২১শে জুন সকালে সর্বজনীন যোগাভ্যাসের মধ্য দিয়ে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন শুরু হয়। প্রধানমন্ত্রী নিজে এর নেতৃত্ব দেন।
২০২২ এর আন্তর্জাতিক যোগ দিবস আর মাত্র ৬৭ দিন পর। কয়লা মন্ত্রক এই উপলক্ষ্যে ১৫ই এপ্রিল একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে। কয়লা, খনি ও রেল দপ্তরের প্রতিমন্ত্রী রাওসাহেব পাটিল দানভে অনুষ্ঠানের উদ্বোধন করবেন। এখানে কয়লা মন্ত্রকের আধিকারিকরা ছাড়াও মন্ত্রকের অধীনস্থ বিভিন্ন সংস্থার আধিকারিকরা অংশ গ্রহণ করবেন। অনুষ্ঠানে যোগাভ্যাস প্রদর্শনী ও যোগের উপর বক্তৃতার আয়োজন করা হয়েছে।
