ডিজিটাল; দীপাঞ্জন দত্ত; দক্ষিণ ২৪ পরগনা; ২১ এপ্রিল: ২০ এপ্রিল বারুইপুর পুলিশ জেলায় থানায় থানায় চলল তল্লাশি, নাকা। উদ্ধার তিনটি বেআইনি আগ্নেয়াস্ত্র। এছাড়াও ধৃত ৫৪ জন বিভিন্ন স্পেসিফিক কেস এর আসামী। গ্রেফতার ৪৯ টি জামিন অযোগ্য ওয়ারেনট আসামী।
গত কাল সারা রাত দিন বাসন্তী থানার পুলিশ থানা এলাকার বিভিন্ন জায়গায় রেড করে বেশ কিছু বিভিন্ন কেসে জড়িত আসামি ও ওয়ারেন্ট জারি করা আসামি গ্রেপ্তার করে। তাছাড়া বিভিন্ন এলাকায় তল্লাশি করে এলাকায় উপদ্রবকারি ব্যক্তিদেরও গ্রেপ্তার করে।
সাত জন ওয়ারেন্ট জারি করা আসামি ও ছ জন বিভিন্ন কেসে জড়িত আসামি ধরা হয়।
তাছাড়া SI Sanatan Karmakar রাত্রিকালীন টহলদারি করার সময় আজহারুল মোল্লা@বাটুল নামে এক ব্যক্তিকে হালদারপারা মোড় থেকে একটি বে আইনী অস্ত্র ও কার্তুজ সহ গ্রেপ্তার করে যার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। সকল আসামি কে আজ আলিপুর আদালতে তোলা হচ্ছে।
পুলিশ সমস্ত ঘটনার তদন্ত করছে।
ছবি: প্রতীকী
