ডিজিটাল; ২৩ এপ্রিল: দেশের স্বাধীনতার ৭৫ বছরে আজাদি কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের আওতাধীন আয়কর বিভাগের পশ্চিমবঙ্গ ও সিকিম শাখা ২৩ এপ্রিল থেকে দু-দিনের সারা বাংলা উন্মুক্ত দাবা প্রতিযোগিতার আয়োজন করেছে।


এদিন কলকাতায় আয়কর ভবনে মাল্টিপারপাস হলে এই প্রতিযোগিতার সূচনা করেন আয়কর বিভাগের পশ্চিমবঙ্গ ও সিকিম শাখার প্রিন্সিপাল চিফ কমিশনার শ্যাম কুমার। ৩৮৬ জন প্রতিযোগী এতে অংশ নিয়েছেন। আগামী ২৫শে এপ্রিল আয়কর ভবনের মাল্টিপারপাস হলে এই প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন গ্র্যান্ড মাস্টার দিব্যেন্দু বড়ুয়া।