শুভাবরি ওয়েব ডেস্ক, ২৪ এপ্রিল, কলকাতা:
বিজয়গড় পরশ- এর পথচলা শুরু মাত্র কয়েক বছর (২০২০)। করোনা পরিস্থিতিতে বিজয়গড় ৫ নম্বর ওয়ার্ড এর বাসিন্দা তন্ময় গুহ রায় এবং অনির্বাণ মজুমদার নিকট বন্ধুদের সাথে নিয়ে শুরু হল “কভিড সাপোর্ট”। পরবর্তীকালে নাম পাল্টে তৈরি করা হয় “বিজয়গড় পরশ”। কিন্তু এর মধ্যেই জনমানসে নিজের দক্ষতায় আর সহমর্মিতায় এক বিশাল ছায়া বিস্তার করেছে।
আজ ছিল বিজয়গড় ( যাদবপুর) অঞ্চলে পরশের প্রথম সন্মেলন। সামাজিক মাধ্যমকে সাথে নিয়ে শতাধিক সদস্যদের সহযোগিতায় করোনা পরিস্থিতিতে মেরুদন্ড সোজা করে লড়াই শুরু হলেও বিভিন্ন মানুষের পাশে সহমর্মি হয়ে এখনো‌ লড়াই করছে। একাকি নাগরিকদের পাশেও থাকে পরশ।


২০২২, ফেব্রুয়ারি মাসে রেজিস্ট্রেশন হয় পরশের। সভাপতি তন্ময় গুহ রায় ও সম্পাদক অনির্বান মজুমদারদের সাথে হাতে হাত মিলিয়ে প্রায় ৮০ জন সম-মনোভাবাপপ্ন মানুষ আরো কাজ করার প্রতিজ্ঞাবদ্ধ।

সভাপতি তন্ময় গুহ রায় জানান, ভিন্ন মতের সদস্য এই সংগঠনে থাকলেও, কোন রাজনৈতিক মনোভাব পেশ করা হবে না। কোন রাজনৈতিক দলের সমর্থন অথবা বিরোধীতা করা হবে না।

দেশ জুড়ে যখন রাজনৈতিক ক্ষমতা বাড়াতে সক্রিয়, তখন কিছু উদ্যমী যুবকদের এমন চিন্তা ভাবনা নিশ্চিত ভাবে সমাজে একটি সদর্থক ছায়া ফেলবে।