ডিজিটাল; ২৭ এপ্রিল: দক্ষিণ কলকাতার অন্যতম প্রাণকেন্দ্র টালিগঞ্জ রানিকুঠি মোড়। অতীতে অনেক বিরল ঘটনার সাক্ষী থেকেছে এই অঞ্চল। এখানে আগে এতটাই ঘিঞ্জি অবস্থায় ছিল যার ফলে পথচারী, গাড়ি আসা যাওয়া করতে সমস্যা হতো।

সরকারের নির্দেশিকায় এটি সরিয়ে ফেলা হয়। জন্ম নেয় এক অন্য রানীকুঠি মোড় এর। কিন্তু বেশ কিছুদিন ধরে এই স্থান নোংরা অবস্থায় পড়ে আছে। যেখানে সরকার সৌন্দযায়নের দিকে লক্ষ্য দিচ্ছে, কলকাতা সহ রাজ্যের সিংহভাগ রাস্তাই নিজেদের নতুন রূপ ফিরে পেয়েছে, সেখানে এই ঐতিহ্যবাহী স্থান রয়েছে ব্রাত্য। এলাকার প্রবীণ এবং নবীন প্রজন্ম তাই প্রশ্ন তুলছেন এই ব্যাপারে।