ডিজিটাল; ২৯ এপ্রিল: বর্তমানকালের বেশকিছু সিনেমা অথবা ধারাবাহিক যেখানে সাঁওতালি জীবনযাত্রাকে দেখানো হচ্ছে সেখানে সাঁওতালি ভাষা এবং সংস্কৃতিকে বিকৃত করা হচ্ছে এমন কথা বলেন বীরবাহা হাঁসদা।
চলচ্চিত্র উৎসব উপলক্ষ্যে এক সাংবাদিক সম্মেলনে একথা বলেন রাজ্যের মন্ত্রী এবং একাধারে অভিনেত্রী বীরবাহা হাঁসদা ।
তিনি বলেন, বর্তমানকালে যে সমস্ত সাঁওতালি ভাষা কে নিয়ে বিভিন্ন ধারাবাহিক হচ্ছে তাতে সেই ভাষাকে বিকৃতি করা হচ্ছে। সাঁওতালি কোন মহিলা বাইরের কোন ব্যক্তির সামনে নাচ করেন না অথবা অন্য সম্প্রদায়ের বিয়ে করার ক্ষেত্রেও তারা প্রস্তুত থাকেন না।
তিনি আরো জানান সাঁওতালি ভাষায় কোন ধারাবাহিক বা ছবি করতে হলে সেই ভাষাকে যথাযথভাবে জানতে হবে, সেই ভাষার ওপর গবেষণা করতে হবে।
আগামী দিনে এই ধরনের কিছু হলে তিনি আইনি পথে যাবার কথা জানান।
মন্ত্রী আরো বলেন আঞ্চলিক ভাষার ওপর চলচ্চিত্র তৈরি এবং রক্ষা করতে গেলে বিভিন্ন প্রযোজককে এগিয়ে আসতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আঞ্চলিক ভাষা কে এগিয়ে নিয়ে যেতে বহু পদক্ষেপ নিয়েছেন।
ছবি: সৌম্যদীপ বেরা
