ডিজিটাল; কলকাতা, ৬ মে: রবীন্দ্র জয়ন্তী উপলক্ষ্যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের ওপর একটি গান লঞ্চ করছে ‘মেড ইন ইন্ডিয়া’ কারাওকে অ্যাপ ‘স্টারমঞ্চ’। ‘সন্ধ্যাপাখি’ নামের এই গানটি স্টারমঞ্চের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে আগামী ৮ই মে, রবিবার। সুরকার জয় সরকারের সুর ও শ্রীজাত-র লেখা এই গানটি গেছেন প্রখ্যাত গায়িকা জয়তী চক্রবর্তী।

‘সন্ধ্যাপাখি’ শুধুমাত্র একটি গানই নয় এটি ‘গুরুদেব’-এর প্রতি আমাদের সকলের আবেগ এবং শ্রদ্ধার এক বহিঃপ্রকাশ বলা যেতে পারে। রবীন্দ্রনাথ প্রত্যেক বাঙালির জীবনের সঙ্গে খুব ছোট বয়স থেকেই ওতঃপ্রোতভাবে জড়িত এবং রবীন্দ্রজয়ন্তী আমাদের কাছে কোনো উৎসবের চেয়ে কম নয়। স্টারমঞ্চ সংগীতজগতের বিশিষ্ট ব্যক্তিত্বদের সঙ্গে হাত মিলিয়ে এই বিশেষ দিনের সঙ্গে জড়িত অনুভূতি তুলে ধরার যথাসাধ্য চেষ্টা করেছে।

স্টারমঞ্চের সিইও রণদীপ ভট্টাচার্য এব্যাপারে জানিয়েছেন, “আমরা স্টারমঞ্চ-এর অ্যাপে রবীন্দ্রসঙ্গীতের উপর একটি ডিজিটাল প্রতিযোগিতার আয়োজনও করেছি এবং অ্যাপের মাধ্যমে আগ্রহীরা খুব সহজেই যে কোনো সময় অংশগ্রহণও করতে পারবেন। এই প্রতিযোগিতার বিচারক হলেন প্রবীণ গায়ক শ্রীকান্ত আচার্য এবং শ্রাবণী সেন।”