শুভাবরি ওয়েব ডেস্ক, ৭মে, কলকাতা:
সন্তোষ মন্ডল বয়স ৬০ বছর, বাড়ি বহড়ুতে। বাঁ পা কোনভাবেই কাজ করছে না। তাই এনআরএস হসপিটালে দেখানোর জন্য বাড়ি থেকে যাত্রা শুরু করলেন ট্রেনে।
ইচ্ছে ছিল নিজের চিকিৎসা করানোর আগে পার্কসার্কাস শিশু হসপিটালে নাতিকে দেখিয়ে নিয়ে যাবেন। তাই নেমে পড়লেন পার্কসার্কাস স্টেশন। তিনি জানতেন না, এখানেই ভয়ঙ্কর মরণফাঁদ জন্য অপেক্ষা করে রয়েছে।
প্ল্যাটফর্মের মাত্র দেড় ফুট অংশ ঢালাই করা। তারপরে মাটি, আরো খানিকটা অংশ উঁচু নিচু হয়ে রয়েছে। মুখ থুবড়ে স্টেশন পড়ে ডান পায়ের মালাইচাকী টুকরো হয়ে গেল এই বরিষ্ঠ নাগরিকের।
—- না, এটি কোন বাস্তব ঘটনা নয়। তবে এমন ঘটনা যেকোনো সময় ঘটতে পারে পার্কসার্কাস রেলস্টেশনে। ঠিকাদার সংস্থার ফেলে রাখা কাজের নমুনা হিসেবে এমন একটি ব্যস্ত রেল স্টেশন এভাবেই বিপজ্জনকভাবে পড়ে রয়েছে। এমন কোন কিছু সম্ভাব্য ঘটনার দায় রেল কর্তৃপক্ষ স্বীকার করলেও, গরিব খেটে-খাওয়া মানুষ, বৃদ্ধ-বৃদ্ধা, মহিলারা এবং শিশুরা যেকোন মুহূর্তে ভয়ঙ্কর বিপদে পড়তে পারেন এমন বিপজ্জনক প্লাটফর্মে নামতে গিয়ে। নিত্যযাত্রীদের আক্ষেপ, এভাবেই রোজ যাতায়াত করতে হয় জীবনের ঝুঁকি নিয়ে।
