ডিজিটাল; ৭ মে: দক্ষিণ আন্দামান সাগর ও সংলগ্ন অঞ্চলে অবস্থিত গতকালের নিম্নচাপ অঞ্চলটি ঘণীভূত হয়ে ৭ ই মে সকাল ৮.৩০ নাগাদ সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চল হিসাবে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন দক্ষিণ আদামান সাগরে অবস্থান করছে। এটি খুব সম্ভব উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে পরবর্তী ৬ ঘন্টায় উত্তর পূর্ব বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ তথা আরও ঘণীভূত হয়ে ৮ ই মে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণীঝড়ে রুপান্তরিত হওয়ার সম্ভাবনা আছে।
তারপর আগামী ১০ই মে সন্ধ্যা পর্যন্ত এটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে অন্ধ্রপ্রদেশ-ওড়িষ্যা উপকূলে অবস্থান করার সম্ভাবনা আছে। এরপর এটির উত্তর-উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ওড়িষ্যা উপকূলে অবস্থান করার সম্ভাবনা আছে।
১০ – ১৩ ই মে, সাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের / বজ্রপাতের সম্ভাবনা আছে।
১১ – ১৩ ই মে সাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলির দু-এক জায়গায় ভারী বৃষ্টিপাতের। ৭-১১ সেমি) সম্ভাবনা আছে।
১০মে, থেকে পশ্চিমবঙ্গ-ওড়িষ্যা উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে পাড়ি দিতে নিষেধ করা হচ্ছে।
আলিপুর আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত তথ্য
ছবি: প্রতীকী
