ডিজিটাল; ৮ মে: গত ৬ ঘন্টায় দক্ষিন-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থিত ঘূর্ণীঝড় ‘অশনি’ ঘন্টায় ১৩ কিমি বেগে অগ্রসর হয়ে আজ ৮ ই মে, ২০২২ সকাল ৮:৩০ নাগাদ ১১৪° উঃ অক্ষাংশ, ৮৯.১° পূ দ্রাঘিমাংশে তথা কার নিকোবর থেকে ৪৮০ কিমি পশ্চিম-উত্তর পশ্চিমে, পোর্টব্লেয়ার থেকে ৪০০ কিমি পশ্চিমে, বিশাখাপত্তনম থেকে ৯৪০ কিমি দক্ষিণ পূর্বে এবং পুরী থেকে ১০০০ কিমি দক্ষিণ-দক্ষিন পূর্বে অবস্থান করছে।
পরবর্তী ১২ ঘন্টায় এটি খুব সম্ভব উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে এবং আরও শক্তি সঞ্চয় করে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে প্রবল ঘূর্ণীঝড় রুপে অবস্থান করবে।
আগামী ১০ ই মে সন্ধ্যা পর্যন্ত এটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে পূর্ব-মধ্য ও সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে উত্তর অন্ধ্রপ্রদেশ-ওড়িষ্যা উপকূলে অবস্থান করার সম্ভাবনা আছে। এরপর এটির উত্তর-উত্তর-পূর্ব দিকে দিক পরিবর্তন করে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ওড়িষ্যা উপকূলে অবস্থান করার সম্ভাবনা আছে।
আগামী ১১ ও ১২ ই মে পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা জেলার দু-এক জায়গায় ভারী বৃষ্টিপাত (০৭-১১ সেমি) সহ ১০-১২ ই মে ২০২২, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলির কয়েক জায়গায় হাল্কা থেকে মাঝারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।
১০ ই মে, ২০২২ থেকে পশ্চিমবঙ্গ-ওড়িষ্যা উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে পাড়ি দিতে নিষেধ করা হচ্ছে। যারা এই মুহূর্তে সমুদ্রে আছেন তাদের আগমী ৯ তারিখ সন্ধ্যার মধ্যে ফিরে আসতে অনুরোধ করা হচ্ছে।
১০ ই মে, ২০২২ থেকে ১২ ই মে, ২০২২ পর্যন্ত সমুদ্রে মাছ ধরা ও ভ্রমন সম্পূর্ণ রুপে বর্জনীয়।
সমুদ্র তীরের সব রকম কার্যকলাপ নিয়ন্ত্রনে রাখতে হবে।
আলিপুর আবহাওয়া দপ্তর এর পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে
