ডিজিটাল; ৯ মে: ঘূর্ণিঝড় অশনি মোকাবিলায় রীতিমতন আটঘাট বেঁধে নামছে কলকাতা পুরসভা।
পৌরসভার বিভিন্ন জরুরী বিভাগের কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে।
খেয়াল রাখতে হবে জোয়ার ভাটার দিকে। সেই সময় লকগেট গুলি ঠিক সময় খোলা এবং বন্ধ করার কাজ করতে হবে। একটি করে টিম তৈরি করতে হবে প্রতিটি বরোতে।
উদ্যান বিভাগে কাজ করা কর্মীদের প্রস্তুত থাকার নির্দেশ।
কোথাও যদি কাজ করে যায় তাহলে হাইড্রোলিক ল্যাডার, গাছ কাটার মেশিন শপ ও আনুষঙ্গিক যন্ত্রপাতি প্রস্তুত রাখার নির্দেশ।
কোনভাবেই যাতে জল সরবরাহ বন্ধ না হয় তার দিকে নজর রাখতে হবে। পাম্পিং স্টেশন গুলি এবং জল প্রকল্প গুলিতে প্রয়োজন অনুযায়ী জেনারেটর রাখতে হবে।
আবর্জনা নোংরা জমে যাতে জল নিষ্কাশন কোনভাবেই বিঘ্নিত না হয় তার নির্দেশ দেওয়া হয়েছে।
যদি কোনভাবে বাড়ি ভেঙে পড়ে তাহলে সেই ধ্বংসস্তূপ তাড়াতাড়ি সরানোর ব্যবস্থা করতে হবে।
বিদ্যুৎপৃষ্ট হয়ে কোনভাবেই যাতে কোনো দুর্ঘটনা না ঘটে সেদিকে নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া জল প্রকল্প গুলিতে বিদ্যুৎ বিভ্রাট যাতে না হয় সেই ব্যাপারেও সতর্ক নজর রাখা হবে।