ডিজিটাল; ৯ মে: প্রবল ঘূর্ণিঝড় “অশনি” বর্তমানে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। গত ৬ ঘন্টায় এটি ঘন্টায় ১৬ কিমি বেগে প্রায় উত্তরপশ্চিম অভিমুখে অগ্রসর হয়ে আজ ৯ ই মে দুপুর ২:৩০ নাগাদ ১৪.৫° উঃ অক্ষাংশ, ৮৫.৩° পৃ দ্রাঘিমাংশে তথা পোর্টব্লেয়ার (আন্দামান দ্বীপপুঞ্জ) থেকে ৮৬০ কিমি পশ্চিম – উত্তরপশ্চিমে, বিশাখাপত্তনম (অন্ধ্র প্রদেশ) থেকে ৪১০ কিমি দক্ষিণ পূর্বে এবং পুরী (ওড়িশা) থেকে ৫৯০ কিমি দক্ষিনে অবস্থান করছে।

এটি খুব সম্ভবত আগামী ১০ই মে রাত্রি পর্যন্ত উত্তর-পশ্চিমে দিকে অগ্রসর হয়ে উত্তর অন্ধ্র-ওড়িশা উপকূলের অদূরে পশ্চিম-মধ্য ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করবে। তারপর এটির উত্তর উত্তর-পূর্ব অভিমুখে দিক পরিবর্তন করে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ওড়িশা উপকূলের অদূরে অগ্রসর হওয়ার সম্ভাবনা আছে। পরবর্তী ২৪ ঘন্টায় এটির শক্তি ক্ষয় করে ঘূর্ণিঝড়ে পরিনত সম্ভাবনা আছে।

পূর্বাভাস:

আগামী ৯ থেকে ১৩ই মে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলোতে হাল্কা থেকে মাঝারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।

সতর্কবার্তা :

ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা:

০৯.০৫.২০২২: কলকাতা, হাওড়া, নদীয়া, পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা জেলার দু-এক জায়গায় ভারী বৃষ্টিপাতের (০৭-১১ সেমি) সম্ভাবনা আছে।

১০.০৫.২০২২ থেকে ১২.০৫.২০২২: হাওড়া, নদীয়া, পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা জেলার দু এক জায়গায় ভারী বৃষ্টিপাতের (০৭-১১ সেমি) সম্ভাবনা আছে।

মৎস্যজীবীদের উদ্দেশ্যেসতর্কবার্তা :

১০ইমে, ২০২২ থেকে পশ্চিমবঙ্গ-ওড়িষ্যা উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে পাড়ি দিতে নিষেধ করা হচ্ছে। যারা এই মূহূর্তে সমুদ্রে আছেন তাদের আজ ৯ তারিখ রাত্রের মধ্যে ফিরে আসতে অনুরোধ করা হচ্ছে।

করণীয় :

১০ই মে, ২০২২ থেকে ১৩ই মে, ২০২২ পর্যন্ত সমুদ্রে মাছ ধরা ও ভ্রমন সম্পূর্ণ রূপে বর্জনীয়।

সমূদ্র তীরের সব রকম কার্য কলাপ নিয়ন্ত্রনে রাখতে হবে। • কৃষি জমি থেকে অতিরিক্ত জল বের করে দিন।

আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে