ডিজিটাল; ১০ মে: রাজ্যে আবার কি নির্বাচন হতে চলেছে? মোটের উপর শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে বিধানসভা নির্বাচন এবং পৌরসভা নির্বাচন। এবার রাজ্য সরকার GTA নির্বাচন সেরে ফেলতে চাইছে। আগামী জুন মাসেই হয়তো হতে চলছে GTA নির্বাচন।
সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে রাজ্য নির্বাচন কমিশনকে এই মর্মে চিঠি পাঠানো হয়েছে। এই নির্বাচনের সময়ে শিলিগুড়ি মহকুমা পরিষদের ভোট ও হয়তো হতে পারে এমনটাই খবর সূত্রের।
সাধারণভাবে দেখা যায় রাজ্য সরকারের কোনো নির্বাচন সংক্রান্ত প্রস্তাব কে রাজ্য নির্বাচন কমিশন মান্যতা দেয়। সে ক্ষেত্রে এই নির্বাচনের দিনক্ষণ কবে ঘোষণা হবে সেই দিকেই তাকিয়ে সম্পূর্ণ রাজনৈতিক মহল।