শুভাবরি ওয়েব ডেস্ক, ১০ মে, কলকাতা:
পশ্চিমবঙ্গ সরকারের “উপভোক্তা বিষয়ক ও ন্যায্য বানিজ্য অনুশীলন অধিকার দপ্তর” কলকাতা শহরের বিভিন্ন রাস্তার জংশনে প্রচার অভিযান চালাচ্ছে। স্বচ্ছ প্রশাসনিক কাজকে অগ্রাধিকার দিতে বদ্ধপরিকর রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিরলস কাজ করে যাচ্ছেন। এই কর্মসূচি তারই অংশ বলে সুত্র থেকে জানা যায়।

আজ যাদবপুর থানার সংযোগস্থলে “উপভোক্তা বিষয়ক ও ন্যায্য বানিজ্য অনুশীলন অধিকার” বিষয়ক পুস্তিকা বিতরন করা হয় পথচলতি মানুষদের মধ্যে।