দীপাঞ্জন দত্ত, শুভাবরি ওয়েব ডেস্ক, ১০ মে, দক্ষিণ ২৪ পরগনা:
আজ বারুইপুর এস পি অফিসে আয়োজিত হল মহিলা ও শিশুদের সুরক্ষা বিষয়ক এক বিশেষ সেমিনারের।
এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এস পি, বারুইপুর শ্রীমতী পুষ্পা, আইপিএস, শ্রীমতী অনন্যা চক্রবর্তী, , চেয়ারপার্সন, পঃ বঃ শিশু অধিকার কমিশন, শ্রীমতী অনিন্দিতা ব্যানার্জি, চেয়ারপার্সন চাইল্ড ওয়েলফেয়ার কমিটি, সংলাপ হোম-এর তরফ থেকে পিনাকী রঞ্জন সিনহা ও শ্রীমতী তপতী ভৌমিক, ওয়ার্ল্ড ভিশন ইন্ডিয়ার আধিকারিক জোসেফ ওয়েসলি ও সন্দীপ ভৌমিক ।
অনুষ্ঠানে এসপি বারুইপুর বিশেষ ভাবে জোর দেন ট্রাফিকিং আটকানো এবং পাচারের ঘটনায, সফলভাবে উদ্ধারকার্য চালানো এবং পরবর্তীতে সঠিকভাবে পুনর্বাসনের ব্যবস্থার উপর।
