ডিজিটাল; ১৪ মে: গঙ্গা নদীর দূষণ রোধে কেন্দ্রের নমামী গঙ্গে প্রকল্পের সঙ্গে পশ্চিমবঙ্গের যেসব যুবক-যুবতী যুক্ত রয়েছেন, তাদের নিয়ে কলকাতার নেহেরু যুব কেন্দ্র কর্মশালা আয়োজন করে । দ্য ফার্ন রেসিডেন্সীতে তিন দিনের এই কর্মশালা শুরু হয় ৯ই মে। এখানে মালদা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও হাওড়া জেলার প্রতিনিধিরা ছাড়াও, রাজ্য প্রজেক্ট সহকারী সহ প্রকল্পের সঙ্গে যুক্ত মোট ১১ জন অংশগ্রহণ করেন।

গঙ্গা কে দূষণমুক্ত করার নানা পন্থাপদ্ধতি নিয়ে কর্মশালায় অংশগ্রহণকারীদের প্রশিক্ষিত করা হয়। পশ্চিমবঙ্গ সরকারের ওয়াটার ইনভেস্টিগেশন অ্যান্ড ডেভেলপমেন্ট সেকশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সুব্রত হালদার, এসআইএআরডি –র চেয়ারম্যান ডক্টর বিশ্বজিৎ রায়চৌধুরী, পশ্চিমবঙ্গ বায়ো ডাইভারসিটি বোর্ড এর অলক কুমার সান্যাল, এনজিও কনসালটেন্ট রতন বসু , সমাজকর্মী কামিনী গুছাইৎ, চাইল্ড ফান্ড ইন্টারন্যাশনাল প্রোগ্রামের সোমনাথ সিংহ রায় এই কর্মশালায় অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ দিয়েছেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নেহেরু যুব কেন্দ্র সংগঠনের পক্ষে পশ্চিমবঙ্গ আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের রাজ্য নির্দেশক নন্দিতা ভট্টাচার্য, নমামী গঙ্গে প্রকল্পের রাজ্য পর্যায়ের আধিকারিক বিনয় দাস এবং পশ্চিমবঙ্গের এনএসএস এর রাজ্য নির্দেশক বিনয় কুমার।